অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বাবার মৃত্যুতে বাড়ি এসে ঘর চাপা পড়ে নারীর করুণ মৃত্যু

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

৩৪৭

চরফ্যাশন প্রতিনিধি: বাবার মৃত্যুতে বাড়ি এসে হটাৎ টর্নেডোয় ঘর চাপা পড়ে ইয়ানুর বেগম (৩২) নামের এক নারীর করুণ মৃত্যু হয়েছে। নিহত ইয়ানুর ৩ সন্তানের জননী ছিলেন।
গত শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন চরতোফাজ্জল গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। 
বিষয়টি নিশ্চিত করেছেন নুরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো.সুমন হাওলাদার।
নিহত ইয়ানুর বেগম পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বাসিন্দা মো. জাফরের স্ত্রী ও চরফ্যাশন উপজেলার চরতোফাজ্জল গ্রামের বাসিন্দা মৃত আবদুল অদুদ এর মেয়ে। 
নিহতের মা বিবি আয়শা জানান, পাঁচ দিন পূর্বে তার পিতার মৃত্যুর সংবাদ শুনে পটুয়াখালী থেকে বাবার বাড়ীতে আসেন ইয়ানুর বেগম। ঘটনার দিন রাতে খাবার খেয়ে নিহত ইয়ানুর ও তার সন্তানকে নিয়ে ঘুমিয়ে যায়। ওইদিন রাত ৩টার দিকে হঠাৎ বাতাস ও টর্নেডোয় বসত ঘর ভেঙে চুরমার হয়ে যায়। এসময় ঘর চাপায় ঘটনাস্থলে ইয়ানুর বেগমের মৃত্যু হয়। আয়শাসহ তার নাতি নাতনিদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের চার জনকে জীবিত এবং মেয়ে ইয়ানুরকে মৃত উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো সহায়তা পাননি বলেও জানান নিহতের পরিবার।
নুরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সুমন হাওলাদার জানান, খবর পেয়ে পরিদর্শন করেছি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...