অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার মেঘনা নদী থেকে ২ জেলের মরদেহ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

৪০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মেঘনা নদী থেকে ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকাল ৮ টায় মনপুরার উত্তর সাকুচিয় ইউনিয়নের মাস্টার হাট সংলগ্ন পশ্চিম পাশের মেঘনা নদী থেকে ১ টি মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর ১২ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কাউয়ার টেক এলাকার পূর্ব পাশের মেঘনা নদী থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে,উদ্ধারকৃত মরদেহ দুটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়। স্থানীয়রা মরদেহ দুটি নদীতে ভাসতে দেখে থানা পুলিশ কে খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে মনপুরা থানা পুলিশ  মরদেহ দু'টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আত্মীয় স্বজনরা খবর পেয়ে মনপুরা থানায় এসে মরদেহ দুটি শনাক্ত করে নিয়ে যায়। মরদেহ দুটি গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) আকস্মিক ঘূর্ণীঝড়ে ডুবে যাওয়া মাছধরা ট্রলারে থাকা জেলেদের বলে জানিয়েছে তাদের পরিবার।

শনাক্ত হওয়া প্রথম মরদেহটি জেলার তজুমুদ্দিন উপজেলার ০২ ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের আঃ মালেকের ছেলে মোঃ বেলাল হোসেনের (২৫) বলে শনাক্ত করে নিয়ে গেছেন তার স্বজনরা। এবং দ্বিতীয় উদ্ধারকৃত মরদেহটি মনপুরা উপজেলার হাজীর হাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সোনার চর গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে আলাউদ্দিনের (৩০) বলে শনাক্ত করেছেন তার পরিবার।

মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত মরদেহ দুটি তাদের পরিবারের লোকজন শনাক্ত করেছে। কোনপ্রকার আপত্তি না থাকায় মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে মনপুরা থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...