অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় সামাজিক দূরত্ব মানছে না: সচেতন করতে মাইক হাতে সংবাদকর্মীরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মে ২০২০ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৮১৬

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলা জেলা শহর সহ উপজেলার গ্রাম-গঞ্জের হাট বাজারে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।  মহিলা ও পুরুষ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কেনাকাটা করছে গায়ে গায়ে লেগে। এসকল লোকদেরকে সচেতন করতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হ্যান্ডমাইক হাতে নেমে পড়েছেন সংবাদকর্মীরা। ভোলার বোরহানউদ্দিন পৌর বাজার এলাকায় বৃহস্পতিবার সকাল হতে বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সংবাদকর্মীরা নেমে পড়েন। সকলকে বুঝানোর চেষ্টা করছেন এবং মাক্স ও দূরত্ব বজায় কেনাকাটার অনুরোধ করেন তারা। এ কার্যক্রমের উদ্বোধন করেন বোরহানউদ্দিন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম। এসময় বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম হ্যান্ডমাইক হাতে নিয়ে সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কেনাকাটার অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেক, সহ-সভাপতি এমএ অন্তর হাওলাদার, যুগ্ম সম্পাদক মো. নাছির পাটোয়ারী প্রমূখ। এছাড়া কিছু সামাজিক সংগঠনও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...