অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৭

remove_red_eye

৪৪০

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেই ক্রিকেটের এই কুলীন সংস্করণকে বিদায় জানাবেন তিনি।

আজ ভারতের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটা জানান এই অলরাউন্ডার। একইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের জার্সিতে খেলে ফেলেছেন নিজের শেষ টি-টোয়েন্টি।  

বেশ লম্বা সময় ধরেই দেশের বাইরে আছেন সাকিব। অবশ্য এই সময়টায় বাংলাদেশও ঘরের মাটিতে কোনো ম্যাচ খেলেনি। তবে আগামী অক্টোবরে দুটি টেস্ট খেলতে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজ দিয়ে টেস্টে ক্রিকেটে ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যদিও দেশের মাটিতে খেলতে পারবেন কি না তা নিয়েও রয়েছে শঙ্কা, যেহেতু এখন তার নামে হত্যা মামলা হয়েছে।

সাকিব বলেন, ‘দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে আমার। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই হবে আমার শেষ টেস্ট। ’

‘ইতোমধ্যেই বিশ্বকাপে আমি আমার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছি বলে মনে করি। বিসিবির সঙ্গে আমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। আমার মনে হয় নতুনদের সুযোগ দেওয়া উচিত। তাদের দেখা এটাই সবচেয়ে ভালো সুযোগ। ২০২৬ সালের দিকে যদি বাংলাদেশ ক্রিকেট তাকায়, তাহলে এটাই বাংলাদেশের জন্য ভালো। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, সবাই একমত।  কোনো আক্ষেপ রেখে আমি এই সিদ্ধান্ত নিইনি। ’

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৭০টি ম্যাচ খেলেছেন সাকিব। ২০০৭ সালে অভিষেকের পর থেকে ৫ সেঞ্চুরি ও ৩১ ফিফটিসহ ৩৮.৩৩ গড়ে ৪ হাজার ৬০০ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে শিকার করেছেন ২৪২ উইকেট। এর মধ্যে ফাইফার পেয়েছেন ১৯ বার ও ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুবার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচ খেলে নিজের ঝুলিতে যোগ করেছেন ২ হাজার ৫৫১ রান ও ১৪৯ উইকেট।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...