অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন” অনুষ্ঠিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৯

remove_red_eye

২৯০

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারী সদস্যদের নিয়ে দিনব্যাপী নারী সম্মেলন আয়োজন করেছে ইউএসএআইডি ইকোফিস-২। “জীববৈচিত্র্য সংরক্ষণে নারীরা জাগছে, জীবন ও জীবিকায় অবদান রাখছে” এই শ্লোগানে বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) সকালে এফডিএ কার্যালয়ের হলরুমে নারী সম্মেলনটি উদযাপন করা হয়।
বাংলাদেশের উপক‚লীয় অঞ্চলে মৎস্যজীবী পরিবারের নারী সদস্যদের জীবন ও জীবিকার মান উন্নয়নের জন্য ইকোফিশ-২ গত ২০ সাল থেকে ১৫,০০০ মৎস্যজীবী পরিবার নিয়ে কাজ করছে। যার মাধ্যমে নারীদের প্রশিক্ষণ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণ, মৌলিক ব্যবসায় শিক্ষা, সাক্ষরতা ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং বাজারজাতকরণের সহায়তার, পুষ্টি ও জেন্ডার বিষয়ক সচেতনতা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলাসহ নানা বিষয়ে কাজ করছে প্রকল্পটি।
মৎস্যজীবী পুরুষ সদস্যদের জন্য মৎস্যসম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ও চর্চা প্রজেক্টের অন্যতম মূল উদ্দেশ্য। নানা ধরণের স্বেচ্ছাসেবীমূলক সংগঠন তৈরি, মৎস্যজীবীদের সংগঠন তৈরি, মাছ ধরার নিষিদ্ধ সময়ে করণীয়, অবৈধ জাল ব্যবহার না করার ব্যাপারে সচেতন ও সচেষ্ট থাকা, পরিবেশের ভারসাম্য ও ইকোসিস্টেমের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকা সহ নানা উন্নয়নমূলক কাজই ইকোফিশ টু-এর কর্মপরিকল্পনার অংশ।
নারীর ক্ষমতায়ন এবং সঞ্চয়ী মনোভাব বৃদ্ধির জন্য নারীদের নিয়ে মোট ২২২ টি দল গঠন করা হয়েছে। সম্মেলনে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইকোফিশ-২ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাস্তবায়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ মৎস্যজীবি স¤প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে নারীদের অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম, ব্যবসায় শিক্ষা সম্পর্কিত জ্ঞান, পুষ্টিকর খাবার ও পুষ্টি সম্পর্কিত আচরণ, নারীর ক্ষমতায়ন এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে নারীদের অবদান নিয়ে আলোচনা করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...