অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জমি দখল নিতে সন্ত্রাসী হামলায় নারীসহ আহত-৫

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৯ রাত ১০:৫৮

remove_red_eye

১০৫২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল করতে বাধাঁ দেওয়া ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ঘর-বাড়ি লুটপাট ও ভাংচুর করেছে সন্ত্রাসী বাহিনী। শুক্রবার (১৮ আগষ্ট) গভীর রাতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তুলাতুলি এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার বাসিন্দা ও জমির মালিক মৃত জেবল হকের ছেলে শাজাহান, শেখ ফরিদ, মোঃ কামাল, লামিয়া ও কহিনুর বেগম।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শাজাহান, ফরিদ ও কামালকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন ও দুই নারীতে স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
আহত শেখ ফরিদ জানান, তাদের দাদার এক একর ৮৪ শতাংশ সম্পতি তাদের চাচা ছবর আলী ও তাদের ছেলেদের ভাগের জমি বিভিন্ন সময়ে আমাদের কাছে বিক্রি করে দেয়। আমরা র্দীঘ দিন ওই জমি ভোগ করে আসছি। গত দুই বছর আগে আমার পিতা জেবল হকের মৃত্যুর পর চাচাতো ভাই আব্দুল বারেক ও মৃত ইসমাইল নামে আরেক চাচাতো ভাইর ছেলে লিটন, আব্দুল কালাম জসিম তাদের ভাগের বিক্রি করা জমি জোর করে দখলের জন্য পায়তারা করে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় আমাদের প্রাণ নাশকের হুমকিও দেয় তারা। পরে আমরা ভোলা আদালতে একটি মামলা দায়ের করে। এরপর তারাও আমাদের বিরুদ্ধে মামলা করে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত ১২ টার পর আব্দুল বারেক ও লিটন, আব্দুল কালাম, জসিমের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী বাহিনী রাতে অস্ত্র ও লাঠি নিয়ে জোর করে জমি দখল করার জন্য আমাদের হুমকী দেয়। এবং আমাদের বাড়ি থেকে বের হতে বলে। আমরা প্রতিবাদ করায় তারা আমাদের উপর অস্ত্র ও লাঠি নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ঘরে থাকা নগদ এক লাখ টাকা ও আড়াই ভড়ি স্বর্ণালঙ্কারসহ অনেক মালামাল নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের ডাক-চিৎকারে ছুটে আসছে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল বারেক ও লিটন, আব্দুল কালাম জসিম পালিয়ে থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, আহত শাজাহানের স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...