অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না: রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৪

remove_red_eye

৩৪৯

বাংলাদেশ সিকিম বা ভুটান নয় যে অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে চলবে। বাংলাদেশ অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর ভূবনমোহন পার্কে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে রাজশাহী মহানগর এবং জেলার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রিজভী। অনুষ্ঠানটি আয়োজন করে ‘আমার বিএনপি পরিবার’ প্রতিনিধি দল।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশ সিকিম বা ভুটান নয়। অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। তাই কেউ বাইরে থেকে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল কিছু করতে চাইলে আখেরে তার ফলাফল ভালো হবে না। কোনো তাবেদার দিল্লির গোলামকে বাংলাদেশের জনগণের ওপর আর রাজত্ব করতে দেওয়া হবে না।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে কিসের উন্নয়ন হয়েছে? তার আমলে ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকার লোন করা হয়েছে। আর ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এটা কিসের উন্নয়ন! তিনি তার লোকজনদের বিদেশে কালো টাকা পাচার করার সুযোগ দিয়েছেন; লুট করার সুযোগ দিয়েছেন।

রিজভী আরও বলেন, শেখ হাসিনাকে টিকেয়ে রাখতে যেসব আমলা, ডিসি ও সচিবরা চেষ্টা করেছিলেন এরা তো নিশ্চয়ই আছেন। তারা কাজও করছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব সংশ্লিষ্টরা সংস্কারের কথাও বলছেন। তবে এই সমস্ত প্রেতাত্মারা যদি থেকে যায় তাহলে আপনারা যে সংস্কারের কথা বলছেন, সেটি প্রকৃত অর্থে বাস্তবায়ন হবে না। তারা কেউ কেউ এই সরকারকে ব্যর্থ করার জন্য ভেতর থেকে চেষ্টা করতে পারে। আর আপনারা আওয়ামী সরকারের যেসব অস্ত্র অবৈধ ঘোষণা করেছেন সেগুলো কিন্তু উদ্ধার করতে পারেননি। অবৈধ অস্ত্র এখনও যুবলীগ-ছাত্রলীগের হাতে আছে। সেই অস্ত্র শেখ হাসিনা দিয়েছিলেন। এগুলো উদ্ধার করতে হবে। তা না হলে তারা ফের অস্থিরতা সৃষ্টি করতে পারে।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে ও সদস্য সচিব মামুন-অর-রশীদের সঞ্চালনায় সাক্ষাৎকার অনুষ্ঠানে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদাসহ দলটির কেন্দ্রীয় ও রাজশাহী জেলা, মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎ গ্রহণ শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজশাহীর নিহত তিনজনের পরিবারের হাতে দলটির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...