অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ দেখতে চাই না: ববি হাজ্জাজ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

২১২

অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ দেখতে চান না জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে আসা বিভিন্ন মন্তব্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিপ্লব এবং সংস্কারের মূলমন্ত্রই হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন। আর সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে রহস্য করছে।

মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এনডিএম আয়োজিত ‘ছাত্র-জনতার সংহতি সমাবেশ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, সরকারের তরফ থেকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আসা নানা মন্তব্যে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচন কবে হবে সেটা ঠিক করবে দেশের জনগণ। আমাদের প্রশ্ন, জনগণকে কি তাহলে নির্বাচনের দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে? একমাত্র নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেই জনগণের রায় জানা যাবে।

তিনি বলেন, সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারেনি। যা আজ শুরু হওয়ার কথা ছিল। এখন সরকার বলছে, সংস্কার নিয়ে প্রথমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। আমরাও এ দাবি জানিয়েছিলাম। দেরিতে হলেও সরকারের শুভবুদ্ধির উদয় হওয়াতে আমরা আনন্দিত। আমরা এ সরকারকে কোনোভাবেই ব্যর্থ দেখতে চাই না।

গণ-অভ্যুত্থানের লড়াইয়ে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক অন্য দলগুলোর সঙ্গে আমরা কোনো দূরত্ব চাই না। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ হামলার সুযোগ খুঁজবে। স্বৈরাচারী হাসিনাসহ আওয়ামী লীগের শেষ অপরাধীর বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন দলটির ছাত্রসংগঠন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র মাসুদ রানা জুয়েল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...