অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা, দাঙ্গা পুলিশ মোতায়ন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মে ২০২০ রাত ০৮:০৫

remove_red_eye

৮৭৬

মনপুরা প্রতিনিধি:: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ফেসবুকে মহানবী (সাঃ) ও বিবি আয়শাকে জড়িয়ে সংখ্যালঘু এক যুবক মৎস্য ব্যবসায়ী শ্রীরাম ফেইসবুকে পোস্ট শেয়ার দেওয়ার ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার  ওই যুবককে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরের ঘটনায় মনপুরা থানায় অভিযোগ দেয়া হয়েছে। অপর দিকে বর্তমানে পরিস্থিতি সশান্ত থাকলেও এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল টাঙ্গাইলে ৬ বছরের শিশু ধর্ষনের চেষ্টা মামলার আসামী বাবুল রহমানকে গ্রেফতার করে র‌্যাব-১২। উক্ত গ্রেফতারে ও ঘটনার সাথে   মহানবী (সাঃ) ও বিবি আয়শাকে জড়িয়ে কুটক্তিমূলক ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পোস্ট  গড়হঢ়ঁৎধ ঋরংয আইডি থেকে দেয় শেয়ার দেয় মৎস্য ব্যবসায়ী যুবক শ্রীরাম চন্দ্র দাস। এঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে শুক্রবার বেলা ১২ টার দিকে পুলিশ  শ্রীরামকে গ্রেফতার করে। পরে রাতে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪(২)/২৫ (২)/২৮(২)/৩১(২) ধারায় মামলা করে।

সূত্র জানায়,  ফেসবুকে কুটক্তিমূলক পোস্ট এর বিষয়টি বৃহস্পতিবার ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে শুক্রবার জুম্মার নাজাজের পর রামনেওয়াজ বাজারে মুসল্লীরা মিছিলসহকারে মনপুরার রামনেওয়াজ নতুন বাজার সংলগ্ন চৌমুহনী বাজারে একত্রিত হয়ে প্রতিবাদ করে। ঘটনাস্থলে থাকা পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে কিছু সংখ্যক উত্তেজিত জনতা শ্রীরামের চৌমুহনী বাজারে ভাড়া দেওয়া ঔষধ ও সেলুনের দোকান ঘরে হামলা করলে পুলিশ বাঁধা দেয়। পরে পুলিশের সাথে মুসল্লিদের ঘন্টাব্যাপি সংর্ঘষ বাঁধে। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ ১৯ রাউন্ড ফাঁকা গুলি করে। এতে ৫/৭ জন আহত হয়। সন্ধ্যার পরও উত্তেজনা ও সংখ্যালঘু সনাতন ধর্মেও কয়েকজন ব্যবসায়ীর দোকানে হামলার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, ইউএনও বিপুল চন্দ্র দাস, ওসি সাখাওয়াত হোসেন, ইমাম, আওয়ামী লীগের নেতাবৃন্দ, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের নিয়ে বৈঠকে বসেন। রাত ২ পর্যন্ত চলা বৈঠকে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসন। এই সময় আলেম সমাজ মহানবীকে নিয়ে কুটক্তির বিষয়ে আইন করে শাস্তির দাবী জানান।

এই ব্যাপারে মনপুরা থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতি শান্ত আছে। ১২ জন দাঙ্গা পুলিশ এসেছে। আটককৃত যুবকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ভাংচুরের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ করছেন আটককৃত যুবকের পিতা দুলাল চন্দ্র দাস।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...