দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১৮
৪৫৬
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে 'মা ইলিশ ' সংরক্ষণ অভিযান বাস্তবায়নে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে দৌলতখান পৌরসভার ¯øুইস গেট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহফুজুল হাসনাইন'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সামুদ্রিক মৎস্য জরিপ ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলীপ কুমার সাহা। অন্যদের মধ্যে মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আনিস্জ্জুামান, জেলা মৎস্য অফিসার বিশ্বজিৎ কুমার দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, দৌলতখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি শ ম ফারুক, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি জাকির আলম, মৎস্যজীবী সমিতির নেতা আবুল কাশেম মাঝি প্রমুখ বক্তব্য রাখেন । সভায় বক্তারা বলেন,ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ রক্ষা পেলে আমাদের মৎস্যসম্পদ আরও বাড়বে । ইলিশের প্রজনন মৌসুমে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মেঘনা নদীর অভয়াস্রমে ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ। এ সময়ে জেলেদের মাঝে সরকারিভাবে চার বিতরণ করা হবে। এসময় কোস্টগার্ড, নৌপুলিশ, আনসার বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, দৌলতখান প্রেসক্লাবের সম্পাদক মিজানুর রহমান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ জেলেরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত