অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


আজ কবি রিপন শান এর মা বেগম রওশান আরা পাঞ্চায়েত এর তৃতীয় মৃত্যুবার্ষিকী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২২

remove_red_eye

৩৪৫

                       দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে শান ফাউন্ডেশন

প্রেস বিজ্ঞপ্তি : সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার সংগঠন “শান ফাউন্ডেশন” এর পক্ষ থেকে আজ বাদ জোহর দক্ষিণ ধলীগৌরনগর চতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কবি সাংবাদিক প্রভাষক  রিপন শান এর মমতাময়ী  মা বেগম রওশান আরা পাঞ্চায়েতের রুহের মাগফিরাত কামনায় এক আন্তরিক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলের পরে চতলা বাজার মায়ের দোয়া মিস্টিঘর এন্ড হোটেলে- চতলা কেন্দ্রীয় মসজিদের মুসল্লিদের সম্মানে এক প্রীতি মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে ।
দিনব্যাপী শান ফাউন্ডেশনের এই মহতী আয়োজনে মরহমার সকল আত্মীয় স্বজন ও সুহৃদকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন শান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক কবি রিপ শান ।

 উল্লেখ্য, ২ অক্টোবর একই দিন, চতলা বাজার কেন্দ্রীয় মসজিদের সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিক মাওলানা আলাউদ্দিন আহমাদ মিয়ারও নবম মৃত্যুবার্ষিকী ।

শহীদজায়া বেগম রওশান আরা পাঞ্চায়েত  ; একাত্তরের কিংবদন্তি বীরমুক্তিযোদ্ধা শিক্ষাবিদ মানবসেবক সালাউদ্দিন আহমাদ মিয়ার প্রাণপ্রিয় সহধর্মিণী ।  তিনি লালমোহন জনপদের সর্বশেষ পঞ্চায়েত প্রধান ও অবিভক্ত লালমোহন ইউনিয়ন পরিষদের ইতিহাসখ্যাত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মরহুম মজিবুর রহমান পাঞ্চায়েতের আদরের ছোটকন্যা । বেগম রওশান , লালমোহনের অবিস্মরণীয় শিক্ষাপ্রতিষ্ঠান মোতাহার উদ্দিন মেমোরিয়াল হাইস্কুলৈর একসময়ের তুখোড় মেধাবী ফার্স্টগার্ল । লালমোহন জনপদের প্রথম নারী এন্ট্রান্স পরীক্ষার্থী । ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন তাঁর বাবার মতোই অত্যন্ত ধর্মপরায়ণ, দানশীল এবং দয়ালু ।
ওপারে মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেশতের সর্বোচ্চ শান্তি নসীব করেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি কবি রিপন শান ।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...