দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৫
৩৩৬
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ভোলা জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তিন অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। দৌলতখান থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহফুজ হাসনাইন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও হাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাসান তারেক, হেফাজতে ইসলামের উপজেলা সেক্রেটারি মুফতি নুর হোসাইন কাসেমী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা আমির আবু সাইদ আব্বাসী, প্রেস ক্লাব সভাপতি জাকির আলম, জয়নাল আবদিন ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল নোমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জামিল মোর্শেদ প্রমুখ। সভায় জেলা এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল হক ও সরকারি আবু আব্দুল্লাহ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শম ফারুক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম।
পরে জেলা প্রশাসক উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোট ধলী গ্রামের বখতার বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাজাহানের স্ত্রী ফাতেহার বাড়িতে গিয়ে তাকে বিশ হাজার টাকার একটি চেক প্রদান করেন।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক