অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৬ই মে ২০২০ রাত ১০:৫৯

remove_red_eye

৫৪০২

অচিন্ত্য মজুমদার:: ভোলা সদর ও মনপুরা উপজেলায় ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ভোলা সদরে উপজেলায় ৪ জন ও মনপুরা উপজেলায় ২ জন। আজ শনিবার রাত সাড়ে ৯টায় ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করেছে। এর আগে গত বৃহস্পতিবার এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এনিয়ে ভোলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।

সিভিল সার্জন আরো জানান, ভোলা সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে কাজী ফার্ম ইন্ডাস্ট্রিজে কর্মরত ২ জন, সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় একজন ও একজন ব্যাংক কর্মকর্তা শহরের পুরাতন যুগীরঘোল এলাকার বাসিন্দা। এদের শারিরীক অবস্থা বুঝে স্বাস্থ্য বিভাগ পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

অপরদিকে মনপুরার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহমুদুর রশিদ জানান, মনপুরায় আক্রান্তদের মধ্যে একজন দক্ষিণ সাকুচিয়া ও অপরজন হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা। আক্রান্ত এই দুই ব্যক্তিকে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনান্ত আইসোলেশন ইউনিটে রাখা হবে বলে জানান তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...