চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৪ রাত ০৮:৫৬
৩৫০
ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের একদফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকালে চরফ্যাশন পৌর শহরের সদর রোডে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক সহকারী শিক্ষকবৃন্দ মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন নজরুল ইসলাম, ফুয়াদ, শাহ মুহাম্মদ মিজান, জহির রায়হান মোহাম্মদ বেলাল হোসেন, সাইফুল ইসলাম, মেহেদি হাছান শান্ত, রফিকুল ইসলাম সহ অন্যান্য সমন্বয়ক বৃন্দ।
মানববন্ধন শিক্ষকরা বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিশুকে যেমন মা-বাবারা কোলে নিয়ে যতœ করে বড় করে তোলেন, সেই কোলের শিশুদের আদর-যতœ করে লেখাপড়া করাতে হয়। দশম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, আমরা শিক্ষক হিসেবে লজ্জিত। সকল ক্ষেত্রে দশম গ্রেড চালু আছে, তাহলে আমাদের কেন হবে না? এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সুশৃঙ্খলভাবে আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের পক্ষে সমন্বয়কারী নজরুল ইসলাম এর স্বাক্ষরিত ১০ম গ্রেড প্রদানের যৌক্তিকতা সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বরাবর প্রদান করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত