অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৪ রাত ০৯:০৯

remove_red_eye

৪২৬

সরকারি আবু আবদুল্লাহ কলেজে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ-উপলক্ষে দৌলতখান উপজেলা প্রশাসন দিবসটি পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে র‌্যালীতে উপজেলার বিভিন্ন কলেজ ও  মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন চত্বরে আয়োজিত র‌্যালী শেষে বক্তব্য রাখেন,  দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরি, দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের প্রভাষক আসমা আকতার সাথী,  হালিমা খাতুন মহিলা কলেজর প্রভাষক গিয়াসউদ্দিন, হাজীপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ অলিউল্লাহ, জয়নাল আবদিন ল্যাবরেটরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল নোমান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা শহিদুল্লাহ নয়ন প্রমুখ।  

অপর দিকে দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা দেয়া হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে বিশ্ব শিক্ষক দিবসে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রভাষক রিয়াজ সাহেদের সঞ্চালনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক আসমা আকতার সাথী, প্রভাষক নুরুজ্জামান সোহাগ, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার হালদার, পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, জয়নাল আবদিন ল্যাবরেটরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল নোমান প্রমূখ। অনুষ্ঠানে কলেজের ৩ জন  গুণী শিক্ষককে শিক্ষায় বিশেষ অবদানে  সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গুণী শিক্ষকরা হচ্ছেন প্রভাষক ফৌজিয়া আকতার, প্রভাষক গোলাম মাওলা  ও প্রভাষক সঞ্জয় কুমার জোতদার।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...