বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭
২৯৪
দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটাতে আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকায় বিএনপির উদ্যোগে ডেঙ্গু সচেতনামূলক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির এ মুখপাত্র বলেন, শেখ হাসিনার যারা প্রভু, তাকে যারা রক্ষা করতে চায় তারা নানাভাবে হাসিনা এবং তার ফ্যাসিবাদের লোকদের প্রতিষ্ঠিত করতে কাজ করছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনাদের প্রত্যেকটি কাজ হবে জনকল্যাণমূলক, সমাজসেবামূলক। জনগণ যেন বিপজ্জনক পরিস্থিতির মধ্যে না পড়ে সেটি দেখতে হবে। তা না হলে আপনাদের জনসমর্থন থাকবে না।
তিনি বলেন, ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু খুব বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে। ঢাকার অবস্থা খুবই খারাপ। এ পর্যন্ত প্রায় আড়াইশো মানুষ মারা গেছে।
বর্তমান অন্তর্বর্তী সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যদি শিগগির এটি মোকাবিলা না করে তবে তা মহামারিতে রূপ নিতে পারে। আরও বহু মানুষের প্রাণহানি হতে পারে।
তিনি বলেন, একটি ভয়াবহ দানবকে সরিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই এ সরকারের দায়িত্বও অনেক বেশি। এবার অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। পাড়া-মহল্লায় মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। ডেঙ্গু আরও ভয়াবহ আকার ধারণ করার আগেই যেন প্রতিরোধ করা যায় সে ব্যবস্থা সরকার এবং রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন, মেহেবুব মাসুম শান্ত, ওমর ফারুক কাওসার, পার্থ দেব মন্ডল ও ছাত্রদল নেতা রাজু আহমেদ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত