অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

স্বাস্থ্যবিধি অমান্য, ভোলার মার্কেট বন্ধ ঘোষণা

ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ১৭ই মে ২০২০ বিকাল ০৫:৫৭

remove_red_eye

১১৫৮

ইসতিয়াক আহমেদ : সরকার গত ১০ মে থেকে দোকানপাট খোলার অনুমতি দিলেও শর্ত হিসেবে বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি না মানা হচ্ছে ভোলা মার্কেটগুলোতে। ফলে সোমবার (১৮ মে) থেকে ভোলা জেলার সব ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রবিবার (১৭ মে) ভোলার জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সব ব্যবসায়ী ও জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গত সাতদিন মার্কেট ও শপিংমলসমূহ সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে আসা ক্রেতা/বিক্রেতারা ন্যূনতম শর্ত মেনে চলছেন না অথবা নির্লিপ্ত থেকেছেন। তাই জনসাধারণ তথা সার্বিক ভোলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল ১৮ মে ২০২০ তারিখ থেকে সব ধরণের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।’

করোনা

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...