অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

সোমবার থেকে ভোলার সকল মার্কেট-শপিংমল বন্ধ ঘোষনা

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৭ই মে ২০২০ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

২৩৪১

অচিন্ত্য মজুমদার:: আগামীকাল সোমবার (১৮ মে) থেকে ভোলা জেলার সকল দোকান ও শপিং মল বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। তবে এ নির্দেশনার আওতাধীন থাকবে না জরুরী নিত্যপন্য, কাঁচাবাজার ও ঔষধের দোকান।  রবিবার (১৭ মে) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করেন ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলম সিদ্দক।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্টান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বিগত ৭ দিন মার্কেট ও শপিংমলসমূহ সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয় যে,  মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের উপচে পড়া ভিড় এবং আগত ক্রেতা/বিক্রেতাদের অধিকাংশই সরকার প্রদপ্ত স্বাস্থ্যবিধি/শর্ত এবং সামাজিক দুরুত্ব বজায় নিশ্চিত করণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারেননি।  

অতএব, জনসাধারণ তথা সার্বিক ভোলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও করোনা সংক্রমন বিস্তার প্রতিরোধের স্বার্থ বিবেচনায় জেলার সচেতনমহল, সুধী সমাজ ও জেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কমিটির সাথে আলোচনা করে আগামী ১৮ মে, ২০২০ তারিখ সোমবার থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ভোলা জেলার সকল ধরণের মার্খেট, শপিংমল, দোকান-পাট/ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।  

তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার, ঔষুধের দোকান ও অন্যান্য জরুরী পরিসেবা পূর্বের জারিকৃত নির্দেশনা অনুযায়ী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এদিগে করোনার সংক্রমন প্রতিরোধের পাশাপাশি জেলাবাসীর স্বাস্থ্য বিবেচনা করে জেলা প্রশাসনের এমন উদ্যেগকে স্বাগত জানিয়েছেন জেলার সচেতন মহল।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...