লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৪ রাত ০৮:১৪
৩৪৭
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) বরিশাল আঞ্চলিক কেন্দ্রের আয়োজন লালমোহন উপজেলার গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পুষ্টি মেলার উদ্বোধন করা হয়।
এ সময় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের বাস্তবায়নে এবং লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত পুষ্টি মেলায় ১৮০জন শিক্ষার্থীকে দুইটি করে ফলদ গাছের চারা এবং একটি করে পুষ্টি প্লেট উপহার দেওয়া হয়।
এরআগে পুষ্টি মেলার উদ্বোধন উপলক্ষ্যে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বারটান বরিশাল আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
এছাড়াও বারটান বরিশাল আঞ্চলিক কেন্দ্রের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, গজারিয়ায় গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল জলিল এবং গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন (মনু) সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত