অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


দৌলতখানে প্রাঃ শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন সম্পাদক আবদুল হাই


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৪ রাত ০৮:১৫

remove_red_eye

৫৩৩

খালেদ মোশাররফ সামীম, দৌলতখান থেকে : ভোলার দৌলতখানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন নোমান ও সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবদুল হাই মিঝি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দৌলতখান উত্তর বাজার সোনালি ব্যাংক ভবনের তৃতীয় তলায় সভা কক্ষে প্রাথমিক শিক্ষকদের উপস্থিতিতে একমিটি গঠন করা হয়। উপজেলা শিক্ষক সমিতির অপর সদস্যরা হচ্ছেন সহসভাপতি পদে মো. নূরে আলম ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হারুন অর রশিদ। প্রাথমিক শিক্ষক নেতা মোস্তফা ফারুক সাংবাদিকদের জানান, সমিতির অন্যান্য নির্বাচিত সদস্যদের নাম পরে ঘোষণা করা হবেন বলে জানিয়েছেন। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা - ২ দৌলতখান বোরহানউদ্দিন এলাকার সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি  গোলাম কবির স্বপন,  সহসভাপতি প্রভাষক নিজাম উদ্দিন ভ‚ইয়া, উপজেলা বিএনপির সাধারণত সম্পাদক শাজাহান সাজু, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, দৌনিক খবর পত্রের নির্বাহী সম্পাদক আকবর হোসেন, নূর মিয়ার হাট  বিএনপির আঞ্চলিক কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার প্রমূখ। শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজিত সভায় সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, প্রাথমিক শিক্ষকরা নিজেরা নিজেদের মতনই কমিটি গঠন করবেন। কমিটির মাধ্যমে যাতে সাধারণ শিক্ষকরা উপকৃত হয় এবং শিক্ষার মান উন্নয়নে স্বাধীন ভাবে কাজ করতে পারে সে বিষয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। হাফিজ ইব্রাহিম আরও বলেন, ভবিষ্যতে শিক্ষকরা কমিটি নির্বাচনে আরও বড় পরিসরের আয়োজন করবে। উপজেলার প্রাথমিক শিক্ষকদের একত্রিত করে সকল শিক্ষকদের  মতামতের ভিত্তিতে ভবিষ্যতে সুন্দর কমিটি গঠন করা হবে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সরকারি শিক্ষক মোঃ মোস্তফা ফারুক।
অভিনন্দন : উপজেলা প্রাথমিক শিক্ষক  সমিতির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গ্র্যাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল খালেক সহ উপজেলার সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...