অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তারেক রহমানের মামলা প্রত্যাহার চেয়ে চরফ্যাশনে বিশাল জনসভা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৪ রাত ০৮:৪৬

remove_red_eye

৫০৪

চরফ্যাশন প্রতিনিধি: তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে চরফ্যাশন উপজেলার বিএনপি'র জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপি'র আয়োজনে চেয়ারম্যান হাট বাজার জনসভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপি'র সভাপতি আলহাজ্ব মোতাসিন বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া, বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম.আমিনুল ইসলাম মিন্টিজ মিয়া, সাবেক  যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, শশীভূষণ বিএনপি সভাপতি মোঃ এ বি সিদ্দিক, সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল, দুলারহাট বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. সিদ্দিক প্রমূখ।
এরআগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে যোগদিয়ে জনসভাকে জনসমুদ্রে পরিনত করেন বিএনপি’র নেতাকর্মীরা। এসময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। বিএনপি নেতারা আরো বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিনা কারণে আসামি হতে পারে এবং বেগম খালেদা জিয়া যদি দুই কোটি টাকার মিথ্যা মামলায় পাঁচ বছর জেল খাটতে পারে তাহলে ১১৮টি মামলার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ১০০ বছর জেল দেওয়া উচিত।’
এ সময় উপস্থিত ছিলেন,হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মাস্টার, ফরহাদ মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবকদল সাবেক সাধারণ সম্পাদক হাবিব নেগাবান, যুবদল সাধারণ সম্পাদক মনির হোসেন,উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আলি মুর্তজা, সাবেক সাধারণ সম্পাদক জাহান সিকদার,হাজারীগঞ্জ ছাত্রদল সভাপতি হারুন দফাদার, সাধারণ সম্পাদক মফিজল হক রনি, শশীভূষণ থানা শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর মাতাব্বরসহ শশীভূষন থানা বিএনপি ও হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...