অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে তুচ্ছ ঘটনায় স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৩০১

শশীভূষণ প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার সবুজ নামের এক যুবকের বিরুদ্ধে। বুধবার সকালে পৌর ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ মারধরের ঘটনা ঘটে। এঘটনায় চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিক্ষক।
আহত শিক্ষক খালেক হোসেন (৩৫) ওই ওয়ার্ডের মৃত নুর ইসলাম ভূঁইয়ার ছেলে এবং মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযুক্ত সবুজ একই এলাকার বাসিন্দা ও আব্দুল মতলবের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন খালেদ হোসেন জানান, সোমবার সকালে উপজেলার পৌর ৭ নং ওয়ার্ডে আমার জমিতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবুজ তার গরু দিয়ে আমার জমির ফসল নষ্ট করেন। পরে গরুটি বাড়িতে নিয়ে আসলে সবুজ ক্ষিপ্ত হয়ে স্ত্রীসহ আমাকে এলোপাথাড়ি মারধর করেন। মারধরের এক পর্যায় আমি মাটিতে লুটিয়ে পড়লে স্বজরা আমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চরফ্যাশনে হাসপাতালে নিয়ে যায়।
চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি নাছির উদ্দিন শিক্ষককে মারধরের বিষয়টি তীব্র নিন্দা জানিয়ে বলেন দ্রুত অপরাধীদেরকে আইনের আওতায় আনা দাবি ।
এদিকে অভিযুক্ত সবুজ মারধরের বিষয়টি অস্বীকার করে জানান, খালেক হোসেন আমাকে এবং আমার স্ত্রীকে মারধর করছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...