অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বিএনপি এদেশের মাটি ও মানুষের দল : নাজিম উদ্দিন আলম

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৪ রাত ০৯:৪৪

remove_red_eye

৩৯০

                         চরফ্যাশনে জনসভায় 
 
এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : শেখ হাসিনা শুধু ২০২৪সনে পালিয়ে যাননি, তিনি ১৯৮১সনের ৩০মে আখাউড়া থেকে বোরকা পড়ে পালিয়ে গিয়েছিলেন। ১/১১’র সময় ফখরুদ্দিন মইনুদ্দিনের ধমক খেয়ে বিদেশে পালিয়ে গেছেন। তখন বেগম জিয়া পালিয়ে যাননি তিনি বলেছেন আমার জম্ম হয়েছে বাংলাদেশে,মৃত্যুও হবে বাংলাদেশে। বিএনপি এদেশের মাটি ও মানুষের দল।  শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে চরফ্যাশন সদর রোডে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি নাজিম উদ্দিন আলম এসব কথা বলেন। নাজিম উদ্দিন আলম তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবী জানিয়েছেন
তিনি বলেন, শেখ হাসিনা নোবেল জয়ী ড.ইউনুছ স্যারকে এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে চুবানোর কথা বলেছেন,ছাত্রদেরকে রাজাকার বলেছেন যার কারণে ছাত্র জনতার আন্দোলনে ৫আগষ্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।
অর্ন্তবর্তীকালীন সরকারকে ছাত্রজনতার আন্দোলনের ফসল উল্লেখ করে তিনি আওয়ামীলীগের সময়ে পাচার হওয়া সকল টাকা বাংলাদেশে ফিরিয়ে আনারও দাবী জানান।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ মিয়ার সভাপতিত্বে যুবদল নেতা শহিদুল ইসলাম দুলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী,
উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ,যুবদল সাবেক যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, উপজেলা মৎস্য জীবি দলের সভাপতি সোহাগ, উপজেলা ছাত্রদল নেতা আলী মুর্তজা, পৌর যুবদল নেতা সৈকত মালতিয়া ও সেলিম, পৌর ছাত্রদল নেতা ইউছুফ হোসেন আবির প্রমুখ।
বেলা ২টার পর থেকে উপজেলার ২১টি ইউনিয়ন থেকে মিছিল ব্যানার ফেষ্টুন নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক জনসভায় অংশ নেয়। এতে বিকেল তিনটার মধ্যে জনসভাস্থল জন সমুদ্রে রুপ নেয়।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...