বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:০১
৬০৫
সকাল থেকে বিসিবিতে বিভিন্ন নিরাপত্তা-মহড়া চলছে। এর মধ্যেই এগারোটার দিকে বিসিবি অফিসে আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তার আসার মূল উদ্দেশ্য ছিল অবশ্য আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে টুর্নামেন্টের ড্রাফট।
দীর্ঘদিন ধরেই বিপিএলকে জাঁকজমকপূর্ণ করতে না পারা নিয়ে আক্ষেপের কথা শোনা যায়। এবার এ নিয়ে জোর প্রস্তুতি চলছে। এ নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রোববার সংবাদ সম্মেলনে তার বৈঠক করার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তিনি বলেন, ‘বিপিএলে এটা আমাদের এগারোতম আসর। আমরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে স্ট্রাগলিং, এটা ফ্যাক্ট। আমার বোর্ড সভাপতি হিসেবেও এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। সবসময় একটা শুরু থাকে, যেখান থেকে আমরা উত্তোরোত্তর ভালো করতে পারি। ’
‘সে ব্যাপারে প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের একদিন সময় দিয়েছেন ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে। আমরা তার সঙ্গে বোর্ড থেকে যারা কাজ করে বিপিএল নিয়ে দুজন কর্মকর্তা, আমাদের ক্রীড়া উপদেষ্টা, উনার সঙ্গে যারা আছেন সবাই বসেছি। উই হ্যাড সাম ওয়ান্ডারফুল আইডিয়াস। সেগুলো নিয়ে আমার বিপিএল টিম কাজ করেছে। ’
বিসিবিতে রোববার ক্রীড়া উপদেষ্টা এসেছিলেন প্রধান উপদেষ্টার দেওয়া পরামর্শগুলো নিয়ে প্রেজেন্টেশন দেখতে। এ নিয়ে আবারও ড. ইউনূসের দলের সঙ্গে বসবেন বলেও জানান ফারুক। এরপরই চূড়ান্ত হবে বিপিএল কীভাবে আরও জাঁকজমক করা যায় ওই প্রস্তুতি।
ফারুক বলেন, ‘এ ব্যাপারে আজকে একটা প্রেজেন্টেশন দিয়েছি। আপনারা জেনে অবাক হবেন, একটি টুর্নামেন্টে কত জিনিস ইনজেক্ট করা যায়। তবে এটাও বলব যে আমাদের এই মেয়াদে হয়তো এটা প্রথম, কিন্তু অত্যন্ত চমৎকার কিছু আইডিয়া আছে যেগুলো আমরা চেষ্টা করব বাস্তবায়ন করার। ’
‘এটা এখান থেকে উত্তোরত্তর আরও উন্নতি করবে দিন দিন। তবে অবশ্যই আপনারা নতুন কিছু দেখতে পাবেন এই বিপিএলে যেটাতে দর্শক, মিডিয়া সবাই সম্পৃক্ততা অনুভব করবে টুর্নামেন্ট নিয়ে। এ ব্যাপারে দীর্ঘক্ষণ আলাপ করেছি। ’
পৃথিবীর বিভিন্ন অঞ্চলেই ক্রীড়া ইভেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ড. ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার আগেও প্যারিস অলিম্পিক বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এসব ভাবনায় রেখেই তার পরামর্শ নেওয়া হয়েছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা।
আসিফ মাহমুদ বলেন, ‘বিসিবিই এখানে বড় পার্টটা রাখবে। আমার মনে হয়েছিল যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার তিনি অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে ইনপুট দেন। তিনি এখানে আসার আগেও যে অলিম্পিক হয়েছে সেটার ডিজাইনে একটা বড় ইনপুট দিয়েছেন। ’
‘এরকম একটা টুর্নামেন্টে তার সে অভিজ্ঞতা ও রিসোসর্টা যদি ব্যবহার না করি, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। সে জায়গা থেকে আমি বিপিএল আয়োজক দল যারা আছে তাদের সঙ্গে একটু সময় দিতে স্যারকে অনুরোধ করেছিলাম। ’
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত