অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

স্বৈরাচার পতন আন্দোলনে নিহত পরিবারকে সহযোগিতা করা হবে : সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

৫৪৪

দৌলতখান সংবাদদাতা :  স্বৈরাচারী হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। হাসিনা   বলেছে,  সে আছে এবং থাকবে।  কিন্তু  শেষ পর্যন্ত সে পালিয়ে গেছে। রবিবার (১৩ অক্টোবর)  বিকালে পাঁচটায়  দৌলতখানের ভবানীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য  ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য  আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এসব কথা বলেন।
হাফিজ ইব্রাহিম বলেন, স্বৈরাচার পতন আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহযোগিতা করা হবে। স্বৈরাচার সরকারের  আমলে সারা দেশের মতো  দৌলতখান- বোরহান উদ্দিনে বিএনপি নেতাকর্মীদের ওপর অনেক জুলুম নির্যাতন হয়েছে।  বিএনপির নেতাকর্মীরা আইন হাতে তুলে নেবে না। আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় ও  ভবানীপুর ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া  স্বপন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সমন্বয়ক  আকবর হোসেন,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক  গোলাম আযম পলিন, ভবানীপুর ইউনিয়ন বিএনপির   ভারপ্রাপ্ত সম্পাদক জসিম মাস্টার।  এ সময়   বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম টপি,   সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি,  কাজী ইকবাল,  জুয়েল তালুকদার, আবু বক্কর ছিদ্দিক জুলু,, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...