চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৪ সকাল ১১:৩২
৪১৩
ইসরাফিল নাঈম, শশীভূষণ থেকে : ভোলার চরফ্যাশন উপজেলায় কনের বাড়িতে গেট ধরার টাকা কম দেওয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কনের বাবা নুরে আলমের বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা বর মনির হোসেনসহ গুরুতর আহত ১৪ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন আগে ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বেগমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। রবিবার দুপুরে ৪০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে অনুষ্ঠানে যান বরপক্ষ। এ সময় বিয়ে বাড়ির গেটের টাকা কম দেওয়া নিয়ে কনে পক্ষের সঙ্গে বর পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন জানান, ১৫ দিন আগে তার বিয়ে হয়। রবিবার স্ত্রীকে নিজ বাড়িতে আনতে তিনিসহ তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা শ্বশুর বাড়িতে যান। বাড়িতে ঢোকার পথে গেটে কনে পক্ষের লোকজন ফিতা ধরে ৫ হাজার টাকা দাবি করেন। তিনি ৩ হাজার টাকা পরিশোধ করলেও কনে পক্ষের লোকজন তাদের আটকিয়ে রাখেন। এনিয়ে তাদের সঙ্গে তর্ক হয়। এর জের ধরে কনের বাড়ির লোকজন তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। তিনি বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে হাত ভেঙে দেন। এতে তাদের পারিবারের প্রায় ২০ জন আহত হয়েছে।
কনের বাবা নুরে আলম জানান, বিয়ে বাড়িতে গেটে নতুন বরকে নিয়ে সবাই আনন্দ করছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে ওঠেন বর পক্ষের লোকজন। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আমার পরিবারের ১০ সদস্য আহত হয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হোসেন রাসেল জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত