বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৩১
৩১৫
চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, ড্যারন আসেমোগলু, সিমন জনসন ও জেমস এ রবিনসন।
সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে রয়েল সুইডিশ অ্যাকাডেমি ২০২৪ সালের এ পুরস্কার ঘোষণা করে।
নোবেল কর্তৃপক্ষ জানায়, কীভাবে প্রতিষ্ঠান গঠিত হয় এবং সমৃদ্ধিতে প্রভাব ফেলে— তা নিয়ে গবেষণার জন্য তাদের ২০২৪ সালের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
ড্যারন আসেমোগলুর জন্ম তুরস্কের ইস্তানবুলে ১৯৬৭ সালে। লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে তিনি পিএইডি ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক হিসেবে তিনি কর্মরত।
সিমন জনসনের জন্ম ১৯৬৩ সালে যুক্তরাজ্যের শিফিল্ডে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে তিনি ১৯৮৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি।
আর রবিনসনের জন্ম ১৯৬০ সালে। যুক্তরাষ্ট্রের ইয়েলে বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৯৩ সালে পিএইচডি ডিগ্রি অজর্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক।
নোবেল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একটি দেশের সমৃদ্ধির জন্য সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেছেন চলতি বছর অর্থনীতিতে নোবেলজয়ী তিন অধ্যাপক। আইনের দুর্বল শাসনের সমাজ এবং জনসংখ্যাকে শোষণকারী প্রতিষ্ঠানগুলো উন্নতি বা পরিবর্তন আনে না। এমনটি কেন হয়, বিজয়ীদের গবেষণা আমাদের তা বুঝতে সাহায্য করে।
১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে অর্থনীতিকে এ পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। উইলে এটি অন্তর্ভুক্ত ছিল না। বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত