অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্বাধীনতা পরবর্তী অত্যন্ত কঠিন নির্বাচন : সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

৩৮৯

দৌলতখান প্রতিনিধি : বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব  হাফিজ ইব্রাহিম  বলেছেন,  আগামী জাতীয় সংসদ  নির্বাচন  হবে স্বাধীনতা পরবর্তী  অত্যন্ত কঠিন নির্বাচন। ডঃ মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান সরকার ছয়টি সুনির্দিষ্ট বিষয়ের উপর কাজ করছে।  বিএনপি  ও অন্যান্য ।দল সরকারকে সহযোগিতা করছে।  আমরা ভোটাধিকার  ও  মানবাধিকার  প্রতিষ্ঠিত করার দ্বারপ্রান্তে উপনীত  হয়েছি।  দ্রুত সময়ের মধ্যে  নির্বাচনের ব্যাপারে বিএনপি ও অন্য দল সরকারকে  বলে আসছে। 
সোমবার(১৪ অক্টোবর) বিকালে  ভোলার দৌলতখানে  উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক  মতবিনিময়   সভায় প্রধান অতিথির  বক্তব্যে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এসব কথা বলেন। 
হাফিজ ইব্রাহিম বলেন,  আগামী নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  হালিমা খাতুন মহাবিদ্যালয় মাঠে এ মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়।  উত্তর জয়নগর ইউনিয়ন  বিএনপির  সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সমন্বয়ক মোঃ আকবর হোসেন, উপজেলা বিএনপির  ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার,  সহ- সভাপতি নিজামুদ্দিন ভুইয়া,  সাধারণ সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি,  উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন প্রমুখ।  এসময় উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল, আবু বক্কর ছিদ্দিক  জুলুসহ  উপজেলা ও ইউনিয়ন  বিএনপির  নেতাকর্মীরা উপস্থিত  ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...