লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২৮
২৯১
আকবর জুয়েল,লালমোহন থেকে : প্রথমবারের মতো নিজ প্রতিষ্ঠানের নামে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফলে চমক দেখিয়েছে ভোলার লালমোহন উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় এই শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থেকে ৪০ জন পরীক্ষার্থী অংশনেন।
মঙ্গলবার প্রকাশিত ওই পরীক্ষার ফলাফলে শতভাগ পাশের রেকর্ড সৃষ্টি করেছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীরা। প্রকাশিত ফলাফলে ৩৬ জন জিপিএ-৫ এবং বাকি ৪ জন এ গ্রেড পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ ফলাফলের মধ্যদিয়ে লালমোহন উপজেলায় প্রথমস্থান অর্জনের সফলতা পায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ’।
আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করানোর মাধ্যমে শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে শিক্ষকদের নিরলস পরিশ্রমের কারণেই এই সাফল্য ধরা দিয়েছে বলে মনে করছেন লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন। সকলের সার্বিক সহযোগিতায় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি খুব দ্রুত সময়ের মধ্যে জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ হবে বলে আশাবাদী তিনি।
এছাড়া, এইচএসসির প্রকাশিত ফলাফলে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ থেকে ১৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ১২৩ জন। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯ জন শিক্ষার্থী ফেল করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১ জন শিক্ষার্থী। করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ থেকে ২৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৩০ জন পরীক্ষার্থী। পরীক্ষায় এ কলেজের ২৮ জন শিক্ষার্থী ফেল করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৫ জন শিক্ষার্থী।
অন্যদিকে, হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় থেকে ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ২২৯ জন। ফেল করেছেন ৪৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন শিক্ষার্থী। ধলীগৌরনগর ডিগ্রি কলেজ থেকে ১৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ১৪৫ জন। পরীক্ষায় এ কলেজের ৩০ জন শিক্ষার্থী ফেল করেছেন। তবে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন।
এদিকে, নূরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয় থেকে ৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৭৬ জন। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছেন। তবে জিপিএ-৫ পেয়েছেন ১ জন শিক্ষার্থী। পাঙাশিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৩ জন। ফেল করেছেন ১ জন। এছাড়া রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৬ জন শিক্ষার্থী। ফেল করেছেন ৩ জন। এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি। গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৬৫ জন শিক্ষার্থী। ফেল করেছেন ৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯ জন শিক্ষার্থী।
অপরদিকে, ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ থেকে ৭২ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৫৫ জন শিক্ষার্থী। ফেল করেছেন ১৭ জন। তবে এই শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই জিপিএ-৫ পাননি। ডা. আজাহার উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৪৪ জন শিক্ষার্থী। ফেল করেছেন ৬ জন। এখানেও নেই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। বালুরচর দালাল বাজার স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৭ জন। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ জন শিক্ষার্থী ফেল করেছেন। জিপিএ-৫ পাননি প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থী।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক