অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আদর্শ ও নীতিহীন হয়ে নিজেরাই নিজেদের ক্ষতি করবেন না: নয়ন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৪ বিকাল ০৪:১৮

remove_red_eye

৩২৬

দলের নেতাকর্মীদের উদ্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, আদর্শ ও নীতিহীন হয়ে নিজেরাই নিজেদের ক্ষতি করবেন না। তিনি বলেন, বিএনপির মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কাজ করা যাবে না।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বড়খাতা বাজার, হাতিবান্ধা, লালমনিরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও পথসভায় নয়ন এ কথা বলেন।

‘আমরাই গড়বো আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদলের লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

নয়ন বলেন, দলের দুঃসময়ে পাশে থেকেছেন, লড়াই-সংগ্রাম করেছেন, আমরা চাই না সুসময়ে কোনো ভুলের কারণে দল থেকে বহিষ্কার করা হোক। তারেক রহমানের ইমেজ সংকট হয়- এমন কোনো কাজ করা যাবে না।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট ও হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছেন। হাসিনা জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছেন। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার খুনি হাসিনাসহ এসবের হুকুমদাতাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। গণহত্যায় জড়িতদের বিচার অবশ্যই করতে হবে।

এ সময় লালমনিরহাট জেলা যুব দলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হাসান আলীসহ লালমনিরহাট জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...