তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৪৩
৪০০
ফখরে আজম পলাশ, তজুমদ্দিন থেকে : ভোলার তজুমদ্দিনের মেঘনায় মা ইলিশ প্রজনন রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ১২ জেলেসহ নৌকা, জাল ও মাছ আটক করেন কোষ্টগার্ডের সহায়তায় মৎস্য অফিসের অভিযান পরিচালনাকারী দল। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০জনকে আর্থিক জরিমানা ও অপ্রাপ্ত বয়সের দুইজনকে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়। জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
মৎস্য অফিস সুত্রে জানা যায়, ভোলা জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী বুধবার (১৬ অক্টোবর) রাত ৯ টা থেকে বৃহস্পতিবার (১৭অক্টোবর) ভোর ৫টা পর্যন্ত মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি টিম। অভিযান পরিচালনাকারী টিমটি কোষ্টগার্ডের সহযোগীতায় গুরিন্দা মাছ ঘাট ও বাগানের খাল সংলগ্ন মেঘনা নদী থেকে ২টি নৌকা, ৩৫ হাজার মিটার কারেন্টজাল ও ৩০ কেজি মাছসহ ১২ জেলেকে আটক করেন। আটক জেলেরা হলেন, রিয়াজ (২৩), মোঃ জাহিদ (২৭), মোঃ রিয়াজ (২৩), আব্বাস (৩০), মোঃ সুমন (২৩), মোঃ আরিফ (৩০), মোঃ কবির (৩৫), করিম (৩৬) , লোকমান (৩৪) ও মনির (২৯)। আটকদের মধ্যে ১০জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানার রায় প্রদান করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহি ম্যাজিষ্ট্রেট শুভ দেবনাথ। অন্যদিকে মোঃ শরিফ (১৬) ও রিয়াজ (১৬) অপ্রাপ্ত বয়সের হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের নিকট ছেড়ে দেন।
আটক নৌকা ২টি মৎস্য অফিসের হেফাজতে রয়েছে। জাল উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের উপস্থিততে শশীগঞ্জ সুইজঘাট এলাকায় আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং মাছ দুস্থ ও এতিমখানায় বিতরণ করেন।
তজুমদ্দিনের মেঘনায় গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২দিন মা ইলিশের প্রজনন রক্ষার অভিযান চলমান রয়েছে। নিষিদ্ধ সময়ে ইলিশসহ সকল ধরনের মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত