অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিএনপির নেতৃবৃন্দ'র বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে দৌলতখানে প্রতিবাদ সমাবেশ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৫৪

remove_red_eye

৩৪০

দৌলতখান প্রতিনিধি : দৌলতখান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ'র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচারের প্রতিবাদে ভোলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে দৌলতখান উপজেলা বিএনপি  কার্যলয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক ও দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা আকবর হোসেন  বলেন,  ৫ আগস্টের পর থেকে ঢাকায় বসে মহিব উল্যাহ খোকনসহ একটি চক্র দৌলতখানের জেলেদের চালের অনিয়ম তুলে ধরে ফেসবুকে বিএনপির নেতৃবৃন্দ'র বিরুদ্ধে  উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। জেলেদের চাল বিতরণকালে বাংলাদেশ নৌবাহিনী, উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা উপস্থিত থেকেও কোন অনিয়ম পাননি।  সে ঢাকায় বসে অনিয়ম খুঁজে পায়? মূলত তার উদ্দেশ্য হাসিল করতে ফেসবুকে নানা অপ-প্রচার চালায়।  ঢাকায় বসে একটি সংগঠনের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হবেও বলেও শুনা যায়। তার এই মিথ্যা অপ-প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। কুচক্রী  মহলটি  পতিত হাসিনা সরকারের  এজেন্ডা বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনে  কাজ করছে অভিযোগ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার,  সহ সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টি, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল বশির, পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন কাকন, যুগ্ম সম্পাদক  জাকির হোসেন বাবুল, যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...