অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

সংস্কারের নামে সময় নিলে হবে না: আমির খসরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১৯

remove_red_eye

২৯৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার যা প্রয়োজন তা ইতোমধ্যে নির্ধারণ করা হয়ে গেছে। এখানে শুধু সংস্কারের জন্য কাজ শুরু করে দিতে হবে।

সংস্কারের নামে সময় নিলে হবে না।  

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে সিএসও অ্যালায়েন্সের আয়োজনে ‘নাগরিক সমাজ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ কেমন হবে, আগামীতে কোন বিষয়ে কি করতে হবে এবিষয়ে অনেকে অনেক কথা বলেন। সবাই সবার মতামত দিতে পারবেন। কিন্তু সিদ্ধান্ত দেবার অধিকার কারো নেই, সিদ্ধান্ত নিবে জনগণ। কোনো গোষ্ঠি বা কোনো শক্তি একা বসে বাংলাদেশকে ঠিক করবে এটা কোন ভাবেই সম্ভব নায়। যদি হয়ও সেটা ভবিষ্যতের জন্য ঠিক হবে না।  

আমির খসরু বলেন, বর্তমান প্রেক্ষাপটে স্বৈরাচার চলে যাবার পর মানুষের মধ্যে অনেক বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এখানে নাগরিক সমাজ থেকে শুরু করে রাজনৈতিক, এনজিওসহ সকলের মধ্যে সংস্কার প্রয়োজন আছে। পলিটিশিয়ান সহ এনজিও দের উচিত হবে এটা ভাবা যে, কিভাবে আরো দেশকে উন্নত করা যায়। এখানে অবশ্যই নৈতিক মিল বা ঐক্য মত থাকতে হবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সিএসও অ্যালায়েন্সের আহ্বায়ক ও ক্যাম্পের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিএসও অ্যালায়েন্সের উপদেষ্টা কমিটির সদস্য ড. হোসেন জিল্লুর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমূখ উপস্থিত ছিলেন। 

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...