তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে মে ২০২০ রাত ১২:৫৫
১০৪০
তজুমদ্দিন প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সুপার সাইক্লোন আম্পান পরবর্তী ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার সকাল থেকে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ও চাঁচড়া ইউনিয়নে আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেন। এছাড়াও তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ও চাঁচড়া ইউনিয়নে তিনটি স্পটে ঝুঁকিপূর্ণ বেঁড়িবাধ পরিদর্শন করেন। তজুমদ্দিনের ক্ষতিগ্রস্থ বেড়ীবাধ দ্রুত সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের নির্দেশ দেন।
এসময় এমপি শাওন বলেন, সুপার সাইক্লোন আম্পান পরবর্তী দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ সংস্কার, দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও করোনায় কর্মহীন মানুষের পাশে থেকে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সাহায্য-সহযোগীতার ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত