অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নদীতে মাছ ধরায় ১৫ জেলের ১ বছর কারাদন্ড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০১৯ রাত ১০:৪৩

remove_red_eye

৮৩৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অপরাধে আরো ১৫ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত অভিযানের দশম দিন ভোলা মৎস্য বিভাগ ,কোস্টগার্ড, পুলিশ ও নৌ পুলিশ পৃথক অভিযান চালিয়েছে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি মা ইলিশ,২ হাজার মিটার কারেন্টজাল উদ্ধার করে জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ১ বছর কারাদন্ড প্রদান করা হয়।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, ভোলার মেঘনা নদীর ইলিশা এলাকা ও তেতুলিয়া নদীর হাজির হাট,ভেদুরিয়া এলাকায় শুক্রবার পৃথক পৃথক অভিযান চালানো হয়। এসময় মো: সিরাজ , আবুল হাসান,মুসা কালিমুল্লাহ, মো: ইব্রাহিম,মো: ইমান,মো: হাসান, মো: ইউনুস,রাসেল,জীবন,রফিক,মোসলেম,মামুন,আবু,সোহেল ,কবিরসহ মোট ১৫ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি মা ইলিশ,২ হাজার মিটার কারেন্টজাল উদ্ধার করে জব্দ করা হয়। পওে জব্দকৃত মাছ দুস্থদেও মাঝে বিতরন করা হয় এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া ভোলা নির্বাহীম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন ও ভোলা সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাওসার হোসেন পৃথক ভাবে আটককৃত ১৫ জনকে ১ বছর কারাদন্ড প্রদান করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...