অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আম্পান পরবর্তী নিষ্ঠার সাথে দুর্যোগ মোকাবেলার আহ্বান জানালেন তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মে ২০২০ রাত ০১:০৪

remove_red_eye

৮৫০

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবের পর নিষ্ঠান সঙ্গে , সাহসের সঙ্গে, সততার সঙ্গে সকল দুর্যোগ মোকাবেলার আহ্বান জানিয়েছেন  সাবেক  বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের শীর্ষ নেতা তোফায়েল আহমেদ। স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করে ছিলাম। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  সকল দুর্যোগকালীন সময় কাটিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে পৃথক আয়োজনের মধ্য দিয়ে ৩ হাজার মানুষকে ঈদ উপহার ও ত্রান বিতরণকালে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। ঘুর্ণিঝড় আম্পান যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের  প্রতিসহানুভূতি জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যনীতি , সামাজিক নীতি মেনে দুর্যোগ মোকাবেলা করতে হবে। ঈদকে সামনে রেখে  দরিদ্র্য পরিবারের  ঘরে ঘরে ঈদ উপহার সামগ্রি পৌছে দেয়ার ব্যবস্থা করেন বলেও জানান প্রবীন এ নেতা।  তোফায়েল আহমেদের পক্ষে জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান  আব্দুল মমিন টুলু,  উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সংগঠনের  যুগ্ম সম্পাদক জহরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিম উদ্দিন নাজু, পৌর আওয়ামী লীগ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশসহ দলীয় নেতারা  এই সব খাদ্য উপহার সামগ্রি মানুষের হাতে তুলে দেন।  ঘূর্ণিঝড় আম্পানের তান্ডাবের ভয়ে আশ্রয় কেন্দ্রে আসা বিভিন্ন চরবাসীদের দিনে সুকনো খাবার ও রাতে খিচুরী দেয়া হয় তোফায়েল আহমেদের পক্ষ থেকে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...