বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে মে ২০২০ রাত ০১:০৪
৮৭০
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবের পর নিষ্ঠান সঙ্গে , সাহসের সঙ্গে, সততার সঙ্গে সকল দুর্যোগ মোকাবেলার আহ্বান জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের শীর্ষ নেতা তোফায়েল আহমেদ। স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করে ছিলাম। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল দুর্যোগকালীন সময় কাটিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে পৃথক আয়োজনের মধ্য দিয়ে ৩ হাজার মানুষকে ঈদ উপহার ও ত্রান বিতরণকালে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। ঘুর্ণিঝড় আম্পান যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতিসহানুভূতি জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যনীতি , সামাজিক নীতি মেনে দুর্যোগ মোকাবেলা করতে হবে। ঈদকে সামনে রেখে দরিদ্র্য পরিবারের ঘরে ঘরে ঈদ উপহার সামগ্রি পৌছে দেয়ার ব্যবস্থা করেন বলেও জানান প্রবীন এ নেতা। তোফায়েল আহমেদের পক্ষে জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সংগঠনের যুগ্ম সম্পাদক জহরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিম উদ্দিন নাজু, পৌর আওয়ামী লীগ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশসহ দলীয় নেতারা এই সব খাদ্য উপহার সামগ্রি মানুষের হাতে তুলে দেন। ঘূর্ণিঝড় আম্পানের তান্ডাবের ভয়ে আশ্রয় কেন্দ্রে আসা বিভিন্ন চরবাসীদের দিনে সুকনো খাবার ও রাতে খিচুরী দেয়া হয় তোফায়েল আহমেদের পক্ষ থেকে।
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত