অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে নির্মাণের চার বছরেও চালু হয়নি আধুনিক কাঁচা বাজার

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

৪২৪

খালেদ মোশাররফ শামীম , দৌলতখান থেকে : দৌলতখান পৌরসভার চক বাজারে নির্মাণের চার বছরেও চালু হয়নি আধুনিক কাচা বাজার (কিচেন মার্কেট)। এই মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে জটিলতার কারণেএটি চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। দৌলতখান পৌরসভা সূত্রে জানা গেছে, নির্ধারিত দোকান না থাকায় এখানকার কাঁচা বাজার ও মাছ ব্যবসায়ীরা  খোলা আকাশের নিচে বেচা বিক্রি করতে বাধ্য হচ্ছেন।এতে বিফাকে পড়েছেন খাতা বিক্রেতা উভয়ই।২০১৯ সালের ১৯ মে দৌলতখান বাজার কিচেন মার্কেট নির্মাণের জন্য পৌরসভার পক্ষ থেকে কার্যাদেশ দেওয়া হয়। ২০২০ সালের ২০ নভেম্বর  মার্কেটটির নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দোতালা এই মার্কেট নির্মাণ করতে ব্যয় হয় ৩ কোটি ৪৫ লাখ ৬০হাজার টাকা। আড়াই হাজার বর্গফুট জায়গার ওপর নির্মিত এই মার্কেটের নিচতলায় রয়েছে মাছ, তরকারি ও অন্যান্য দোকান। দোতলায় রয়েছে মুরগি ও রকমারি দোকানের ব্যবস্থা।
দৌলতখান বাজারের মাছ ব্যবসায়ী-শুক্কুর জানান, দোকানের অভাবে তারা খোলা আকাশের নিচে মাছ বিক্রি করছেন। সবজি ব্যবসায়ী ছিদ্দিক বলেন, রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা খোলা আকাশের নিচে সবজি বিক্রি করছেন।  জায়গার অভাবে তারা বেশি মালামাল রাখতে পারছেন না। মুরগি ব্যবসায়ী  আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিন হলেও ব্যবসায়ীদের মাঝে দোকান বন্ধ দিচ্ছেন না পৌর কর্তৃপক্ষ। একারণে ব্যবসায়ী রাস্তার পাশে হাঁস- মরগি বিক্রি করছে । দৌলতখান মধ্য বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর বলেন, দীর্ঘদিন ধরে মাছ ও সবজির বাজার স্থানান্তর করা হচ্ছে না। দোকান বরাদ্দ না পেয়ে ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে বেচা বিক্রি করছে। এতে কেতা বিক্রেতা উভয়েরই কষ্ট হচ্ছে। দৌলতখান পৌরসভার প্রশাসক ও  দৌলতখান  উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিয়তি রাণী  কৈরী ইনকিলাবকে বলেন, কিচেন মার্কেট কেন চালু হয়নি এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...