অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় ৯ কিলোমিটার বিধ্বস্ত বাঁধ ৫ মাসেও সংস্কার হয়নি

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

৭০৩

ঘূর্ণিঝড় "ডানা" আতংকে উপকূলের বাসিন্দা
 
আবদুল্লাহ জুয়েল, মনপুরা : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার উপকূলের ৯ কিলোমিটার বাঁধ বিধ্বস্ত অবস্থায় রয়েছে। গত ৫ মাস আগে ঘূর্ণীঝড় রেমালের আঘাতে বিধ্বস্ত হয় ওই বেড়ীবাঁধ। কিন্তু আজও ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ সম্পূর্ণরূপে সংস্কার করা হয়নি। এর মধ্যে উপজেলা শহররক্ষা বাঁধটি পুরোপুরি অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। এ জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, যে কোন সময় বিধ্বস্ত শহররক্ষা বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করে ভেসে যেতে পারে পুরো উপজেলা। এ জন্য আসন্ন ঘূর্ণীঝড় 'ডানা'কে কেন্দ্র করে আতংকিত হয়ে পড়েছে পুরো মনপুরার দেড় লাখ বাসিন্দারা।
 
আবহাওয়া অফিসের তথ্য মতে, পূর্বের ঘূর্ণীঝড় থেকে শক্তিশালী হতে পারে "ডানা" এমন আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ইতমধ্যে এটি লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। 
 
এদিকে মঙ্গলবার চট্রগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণীঝড়টি বুধবার ও বৃহস্পতিবার আরও ভয়ংকর রূপ ধারণ করে উপকূল অতিক্রম করতে পারে। এতে আরও বেশি আতংকিত হয়ে পড়েছে মনপুরা উপকূলের বাসিন্দারা।
 
স্থানীয়রা জানান, ভাঙ্গা বেড়ীবাঁধ ও শহররক্ষা বাঁধ মেরামত না করায় ঘূর্ণীঝড় 'ডানা'র প্রভাবে জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে পুরো উপজেলা প্লাবিত হতে পারে। এতে জোয়ারের পানিতে তলিয়ে যাবে উপজেলা পরিষদ, হাসপাতাল, স্কুল, কলেজ, থানা ও বিদ্যুৎ অফিসসহ হাট-বাজার। তাই দ্রুত বেড়ীবাঁধ সংস্কারসহ শহর রক্ষা বাঁধটি দ্রুত মেরামতের দাবী করছেন স্থানীয়রা।
 
পাউবো সূত্রে ও সরেজমিনে দেখা গেছে, গত ৫ মাস আগে ঘূর্ণীঝড় রেমালের আঘাতে উপজেলার হাজীরহাট ইউনিয়নের ১১ টি পয়েন্টে ভেঙ্গেছে ৪ কিলোমিটার বেড়ীবাঁধ। ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ টি পয়েন্টে ১ কিলোমিটার বেড়ীবাঁধ, ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ৯ পয়েন্টে ৩ কিলোমিটার ও ১ নং মনপুরা ইউনিয়নের ৩ টি পয়েন্টে ১ কিলোমিটার বেড়ীবাঁধ বিধ্বস্ত হয়। ৫ মাস পেরিয়ে গেলেও আজও সেই সমস্ত বেড়ীবাঁধ সংস্কার করেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই সমস্ত ভাঙ্গা বেড়ীবাঁধ মেরামতের ছিটেফোঁটা উদ্যোগ গ্রহণ করেনি পাউবো।
 
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদৌলা জানান, আমি নতুন যোগদান করেছি। অনেক বিষয় জানি না। তবে মনপুরার বেড়ীবাঁধ সংস্কারে প্রস্তাব পাঠানো হয়েছে। শহররক্ষা বাঁধটি মেরামত করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...