অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ১২ জেলের কারাদণ্ড

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪

remove_red_eye

৩৮২

আকবর জুয়েল,লালমোহন থেকে: ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত লালমোহন উপজেলা মৎস্য অফিস এবং পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। 
অভিযানে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১৭ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি। বাকি ৫ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। 
এছাড়াও, অভিযানে ৩ হাজার মিটার জাল এবং ৪টি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ট্রলারগুলো নিলামের জন্য উপজেলা মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. নিরব (২০), মো. শাখাওয়াত কাজী (২৬), মো. রিয়াজ (২৮), মো. রাকিব মুন্সি (৩০), মো. বাবুল ঢালি (২৭), মো. কাশেম হাওলাদার (৩০), মো. ইলিয়াছ (২৫), মো. শাকিল দেওয়ান (১৯), মো. মোরশেদ (৫০), মো. কবির খাঁ (৩৫), মো. মনির (২২) এবং মো. জুলহাস (২২)। এরা লালমোহন উপজেলা এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...