লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২৫
৪৯৭
আকবর জুয়েল,লালমোহন থেকে: ভোলার লালমোহন উপজেলায় শিক্ষার গুণগত মান নিশ্চিতের লক্ষ্যে আকস্মিকভাবে বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। মঙ্গলবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
এ সময় শিক্ষার গুণগত মান রক্ষা করে শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের নানা ধরনের দিকনির্দেশনা প্রদান করেন ইউএনও মো. তৌহিদুল ইসলাম। তিনি জানান- শিক্ষকদের আন্তরিকতায়ই ভবিষ্যতের জন্য একটি মানসম্মত জাতি গঠন করা সম্ভব হবে। তাই আগামীর সুশিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
বিদ্যালয় পরিদর্শনকালে লালমোহন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, উপজেলা সহকারি প্রোগ্রামার মো. রবিউল আলম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. কায়সারুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে, ইউএনওর আকস্মিক এই পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া খান। তিনি বলেন, আকস্মিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলে বিভিন্ন ভুল-ত্রুটি খুব সহজেই ধরা পড়ে। যা পরবর্তীতে সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানকে সুন্দরভাবে এগিয়ে নেয়া সম্ভব হয়। ইউএনওর আকস্মিক এই পরিদর্শনকে আমি সাধুবাদ জানাচ্ছি।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত