অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মে ২০২০ রাত ১১:৩৪

remove_red_eye

১০২৫

চরফ্যাশন প্রতিনিধি:: উপকূলীয় অঞ্চল চরফ্যাশনে ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও আর্থিক সহায়তা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

গত (২২মে) বুধবার ভোলার চরফ্যাশন উপজেলার উপকূল জুড়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে আমফানে ক্ষতিগ্রস্থ প্রায় ৬ শতাধিক ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন এমপি জ্যাকব।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জ্যাকব বলেন, বাংলাদেশে যে কোন দুর্যোগ ও মহামারি পরিস্থিতিতে আওয়ামীলীগ জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।  ঘূর্ণীঝড় আম্ফান পরবর্তী দিন থেকে উপকূলে দুর্গত ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ এবং ঝড়ে বিধ্বস্থ ঘর পুনঃ নির্মাণে প্রধাণমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমার নির্বাচনী এলাকা ভোলার চরফ্যাশনে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম শুরু করেছি।

তিনি আরও বলেন, আগামী কয়েকদিনের মধ্যে স্থানীয়ভাবে ঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকা অনুযায়ী বিধ্বস্থ ঘর পুনঃনির্মাণ করে দেয়া হবে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কোন অসহায় মানুষ গৃহহীণ থাকবে না।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ, আবুল কাসেম মেলেটারি আসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও আসলামপুর আওয়ামীলীগ সভাপতি নুরে আলম মাস্টার।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...