বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে মে ২০২০ রাত ১১:৪৫
৯৯৩
বাংরার কন্ঠ প্রতিবেদক:: ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে উপকূলীয় দ্বীপজেলা ভোলায় ঘর বাড়ি বিধ্বস্তসহ বেড়ি বাধ, কৃষকের ফসল, পুকুরের মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের পানিতে ও ঝড়ে কয়েক কোটি টাকার ক্ষতি সম্পদের ক্ষতি হয়েছে। এদিকে ক্ষগ্রিস্থ পরিবার গুলো দুভোর্গে দিন কাটাচ্ছে। বিশেষ করে ভোলার সর্ব দক্ষিন চরফ্যাসন উপজেলার সাগর মোহনার ঢাল চর ইউনিয়নে বহু মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ফিরে গিয়ে দেখে তাদের ঘর বাড়ি বিধ্বস্থ হয়েছে। তাদের থাকার মতো কোন অবস্থাই নেই। অনেকেই খোলা আকাশের নিচে চরম সংকটের মধ্যে মানবেতর দিন পার করছে। ত্রান সহয়াতা পর্যন্ত পায়নি বলে অভিযোগ করেন। এদিকে ঢাল চরে বিধ্বস্থ পরিবার গুলো শেষ সম্বল যা আছে তা দিয়ে মাথার উপর ছাউনি মেরামত করে ঘুরে দাড়ানোর চেষ্টা করছে।
ঢাল চর ইউনিয়নের চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, তার দুর্গম এই ইউনিয়নে শুক্রবার সকাল পর্যন্ত কোন ত্রান পৌছেনি। শুক্রবার বিকালে কোস্টগার্ডের পক্ষ থেকে ১৫০ ত্রান গিয়ে পৌছে। তবে কিকি দিয়েছে তা তিনি এখনো দেখেননি।
ভোলা জেলা ত্রাণ কর্মকতা পিয়াস চন্দ্র দাস জানান, এক পরিসংখ্যানে ঘুর্ণিঝড়ে ভোলায় ৩ লাখ ১৮ হাজার ৫৬৮ জন মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে । এছাড়াও ভোলা জেলায় ৩ শত ৩২টি ঘর সম্পূর্ন বিধ্বস্ত ও ১ হাজার ৬ শত ঘর বাড়ি আংশিক ক্ষতি হয়েছে। ৩৪.৬ কিলোমিটার বোড়ি বাধ ও রাস্তার ক্ষতি হয়েছে। ৩ হাজার ১৭৭ হেক্টর জমির কৃষকের ফসল নষ্ট হয়েছে। ক্ষতি হয়েছে ৬৫৭টি গবাদি পশুর। এছাড়া আড়াই হাজার মাছের খামারের মাছ ভেসে গেছে। ভোলা জেলা মৎস্য কর্মকতা আজহারুল ইসলাম জানান, ঘুর্ণিঝড়ে প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকার মৎস্য খাতে ক্ষতি হয়েছে।
তবে প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৩ শত মেট্রিক টন চাল, ৯ লক্ষ টাকা,১৭ হাজার শুকনো খাবার বিতরন করা হয়। এদিকে ভোলার চরফ্যাশনের চর মানিকায় ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে শুক্রবার সকালে ত্রাণ সামগ্রী দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দিন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ দশ আইটেমের সামগ্রী দেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত