অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

খালেদা জিয়ার নামে হত্যা মামলা খারিজ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৪ বিকাল ০৫:২০

remove_red_eye

২৯৬

২০১৫ সালে বিএনপির অবরোধ ও হরতাল কর্মসূচি চলাকালে পেট্রল বোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের নামে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

গত ২১ সেপ্টেম্বর গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মোল্লা এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। প্রতিবেদনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ (মৃত) ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা শমশের মবিন চৌধুরীর বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪/১০৯ ধারায় অপরাধ প্রতীয়মান হয়নি বলে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন।  

আজ আদালত পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদ নামে একটি সংগঠনের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে মামলাটি করেন। এরপর আদালত গুলশান থানাকে এ বিষয় প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি বিকেল ৫টায় সারাদেশে শান্তিপূর্ণ অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতালের আহ্বান করেন।

এ কর্মসূচি ঘোষণার পর থেকে ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ মারা গেছেন এবং সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...