অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আমরা কোনো দেশের গোলাম হয়ে থাকতে রাজি না :মেজর (অব.) হাফিজ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৪ রাত ১০:৪৯

remove_red_eye

৪৩৭

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন থেকে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, জনগন মনে করে ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের প্রচেষ্টায় দ্বিতীয় বারের মত এই দেশটা স্বাধীন হয়েছে। আমরা নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করবো। আমরা কোনো দেশের গোলাম হয়ে থাকতে রাজি না। অপকর্ম করার জন্য রাজনীতি করি না। বিএনপি ভদ্রলোকের দল। কারো অপরাধের দায় বিএনপি নেবে না। আমরা মনে করি দলমত নির্বিশেষে এখানে মানুষ মিলেমিশে বসবাস করবে। অতীতের তুলনায় তজুমদ্দিন লালমোহন শান্তির নীড়ে পরিণত হবে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং কালে মেজর হাফিজ এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদার, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সভাপতি মহিউদ্দিন জুলফিকার, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, সোনাপুর ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ ফিরোজ শিকদার, জাকির হোসেন মনু, চাচড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব, উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম কামাল, যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, সদস্য সচিব শাজাহান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আঃ গফুর, মৎস্যজীবি দলের সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক রুহুল আমিন খোকন, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ প্রমূখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...