বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩
৪৫০
এক বছরের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার অধীনে দলও সাফল্য পাচ্ছিল প্রায়ই।
কিন্তু তার ব্যক্তিগত পারফরম্যান্স খুব একটা আশার নয়। এ নিয়ে বেশ কিছুদিন ধরে জোরেশোরে আলাপও শুরু হয়েছে। বিশেষত পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টানা তিন টেস্ট হারে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২৯ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এর মধ্যেই খবর, অধিনায়কত্ব ছেড়ে দিতে চান শান্ত। এটি নাকি বিসিবিকে আনুষ্ঠানিকভাবেও জানিয়ে দিয়েছেন শান্ত। ক্রিকবাজের এমন খবরের পর এ নিয়ে জানতে চাওয়া হয় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের কাছে।
শনিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমিও টিভি স্ক্রলে দেখেছি, আপনাদের কাছ থেকেই শুনেছি, অফিসিয়ালি সে নাকি ঘোষণা করেছে কোথাও না কোথাও। যদি হয়ে থাকে, অফিসিয়াল কোনো ডকুমেন্ট আমার কাছে আসেনি। আমি এখনও অফিসিয়ালি জানতে পারিনি যে, এটার সত্যতা কতটুকু। যদি হয়ে থাকে এটা আমাদের জন্য একটা বড় খবর। ’
‘ক্রিকেট বোর্ডকে অনেক বড় বড় স্টেপ নিতে হবে নতুন অধিনায়ক যদি তৈরি করতে হয় অথবা তাকে বুঝিয়ে রাখা হয় কি না। আমাদের বসে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এখন একটা ঘটনা জানা গেছে। এখন আমাদের বিচার-বিবেচনা করতে হবে আমাদের কী অবস্থা, কী সিদ্ধান্ত নেবো। এটার জন্য অপেক্ষা করতে হবে। ’
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সব ফরম্যাটেই অধিনায়ক থাকার কথা ছিল শান্তর। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ভাবনা ছিল তার। কিন্তু এখন সব ফরম্যাটেই দায়িত্ব ছাড়তে চান। শান্তর সঙ্গে বিসিবি কি কোনো আলোচনা করবে?
ফাহিম বলেন, ‘অবশ্যই বিসিবি আলোচনা করতে চাইবে। কারণ শান্ত এতদিন ধরে অধিনায়কত্ব করে আসছে। এটা তো আমাদের সময়েরও বিনিয়োগ। আমরা একজনকে তৈরি করার চেষ্টা করেছি। সে যদি হঠাৎ করে সরে যায়, নতুন আরেকজন সে তো অপ্রস্তুত। ’
‘সেটাতে আমাদের যেতে না চাওয়াটাই স্বাভাবিক হবে। তারপরও এমন ঘটনা ঘটতেই পারে। হঠাৎ করে তিন-চারটা উইকেট পড়ে গেলে খেলা শেষ হয়ে যায় না। এখানেও তাই। কোনো না কোনো সিদ্ধান্ত নিতে হবে। সেরা সমাধান খুঁজতে হবে। ’
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক