বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮
২৫১
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
শনিবার (২৬ অক্টোবর) সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত সিরাতুন্নবী সা. উপলক্ষে সিরাত পাঠ প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী ও সিরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী নানা সিন্ডিকেটের অপতৎপরতা দেশের সংকটকে ঘনীভূত করেছে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শহরগুলোতে তীব্র যানজট, পতিত স্বৈরাচার সরকারের দোসরদের একের পর এক চক্রান্ত বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। অন্তর্বর্তী সরকারসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, রাসুল (সা.) মানবতার মুক্তির বাণী নিয়ে এসেছেন। একটি জাহেলি সমাজকে ইসলামের মাধ্যমে আদর্শিক সমাজে পরিণত করেছেন। যা সারা পৃথিবীতে আজও রোল মডেল হিসেবে বিবেচিত হন। সুতরাং রাসুলের (সা.) এর উম্মত হিসেবে নববী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সমাজ পরিবর্তনে কাজ করতে হবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ, অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহীম খলিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক ফয়জুল ইসলাম, স্কুল ও কলেজ সম্পাদক আশিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম, মাইমুন ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত