বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:০০
৩১৩
পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ছাত্র-জনতার বিজয় একটি রোমান্টিক রেভ্যুলেশন হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ভাষা আন্দোলনের সিপাহসালার ও দেশবরেণ্য জাতীয় নেতা অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। ডেমোক্রেটিক লীগ (ডিএল) এবং অলি আহাদ স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে।
মঈন খান বলেন, ছাত্রদের হাত ধরেই ভাষা আন্দোলন, এর মধ্যদিয়ে ৬৯ গণঅভ্যুত্থান, এর মধ্যে ৯০ এর আন্দোলন এবং ২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে। এ ইতিহাস ভুলে গেলে চলবে না। ছাত্র-জনতার হাত ধরে যে বিপ্লব হয়েছে আমি বিশ্বাস করি, পৃথিবীর ইতিহাসে একদিন এই বাংলাদেশের ছাত্র-জনতার বিজয় একটি রোমান্টিক রেভ্যুলেশন হয়ে উঠবে।
তিনি বলেন, বিগত আড়াই মাসে অনেক জায়গায় বিভেদ আবার সাম্য দুটোই তৈরি হয়েছে। জনগণের সত্যিকার মুক্তির যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়ায় আছি। যে মুক্তির জন্য অলি আহাদ জীবনবাজি রেখেছিলেন, আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, আজ এই দিনে এসে মনে হচ্ছে, আমরা সেই রোমান্টিক রেভ্যুলেশনের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিচ্ছি। আমি বিশ্বাস করি, কিউবার মতো সেই রোমান্টিক রেভ্যুলেশন বাংলাদেশে ব্যর্থ হবে না।
রোমান্টিক রেভ্যুলেশন সফল হোক, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক- এমন প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই সিনিয়র নেতা।
সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের মানুষ লড়াই করে স্বৈরাচারকে হারিয়েছে। দেশ এমনভাবে পচে গেছে, সেজন্য সংস্কার করতে হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, পুরোনো প্রতিহিংসায় বাংলাদেশের রাজনীতি আর ফিরবে না। কোনো সাম্রাজ্যবাদীর কাছে এ জাতি আর মাথানত করবে না। গণঅভ্যুত্থানের বিজয়কে আমাদের ধারণ করতে হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, অলি আহাদ বাংলাদেশের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দেশে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার এখনো পতন হয়নি। এই ফ্যাসিস্ট ব্যবস্থা ভাঙতে হবে। দেশকে এখন একটা জায়গায় নিয়ে যেতে হবে।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ, কবি আব্দুল হাই সিকদার, ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির (এনজিপি) সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক