বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৪৩
৪৩৭
চলছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়ে প্রায় ৮০ শতাংশ ইলিশ ডিম ছাড়ে।
আর তাই ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী যেমন কঠোর অবস্থানে থাকে, তেমনি জেলেদের দিক বিবেচনা করে এ সময়ে সরকার খাদ্য সহায়তাও দিয়ে থাকে।
মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৬ অক্টোবর পর্যন্ত বরিশাল বিভাগে ভিজিএম খাদ্যশস্য হিসেবে ৯৫ দশমিক ৮৩ শতাংশ চাল বিতরণ করা হয়েছে।
বিভাগীয় মৎস্য দপ্তরের তথ্যানুযায়ী, বিভাগের ছয় জেলার ৪২ উপজেলায় তিন লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯ হাজার ৯৯৫ দশমিক ৭৫০ টন চাল বরাদ্দ করা হয়। আর ২৬ অক্টোবর পর্যন্ত ৭ হাজার ৬৬১ দশমিক ৯৯৫ টন চাল এরইমধ্যে বিতরণ করা হয়েছে। বাকি ৩৩৩ দশমিক ৭৫৫ টন চালও দ্রুত সময়ের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ হবে।
বিভাগের মধ্যে বরিশাল, পিরোজপুর ও বরগুনা জেলায় শতভাগ চাল বিতরণ করা হয়েছে, আর ভোলা জেলায় বিতরণ করা হয়েছে ৯৬ দশমিক ৯৮ শতাংশ, পটুয়াখালী জেলায় ৮৬ দশমিক ৮৩ শতাংশ, আর ঝালকাঠি জেলায় ৮৫ দশমিক ০৪ শতাংশ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত