দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২২
৫৮৮
খালেদ মোশাররফ শামীম, দৌলতখান থেকে : ভোলার দৌলতখানে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার( ২৭ অক্টোবর) সকাল ৯টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিকাল তিনটায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পুত্র ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও দৈনিক খবরপত্রের নির্বাহী সম্পাদক মোঃ আকবর হোসেন। অন্যদের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি নিজামউদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, পৌর বিএনপি নেতা জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সুমন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্বাসউদ্দীন জাবেদ, পৌর যুবদল নেতা আলমগীর হোসেন, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন মিয়া প্রমুখ। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত।এ সময় উপজেলা বিএনপি নেতা নাজিমুদ্দিন হাওলাদার, পৌর বিএনপি নেতা আবুল বশির, বিএনপি নেতা গোলাম কবির স্বপন, বিএনপি নেতা জুয়েল মাহমুদ জুলু, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত